Posts

Showing posts from July, 2019

এখনকার ছোট রাস্তা :

আগে যখন আমরা ছোট ছিলাম, মনে 17 - 18 বছর আগের কথা বলছি, এই তখন 13 - 14 বছর বয়স, সেই সময় পাড়ার ভিতরে ভিতরে যে বিটুমিন (পীচ) এর রাস্তা হতো, অর্থাৎ আমি বলছি যে যেই রাস্তা গুলো গলি নয়, আবার মেইন রোড ও নয়, ওখান দিয়ে মোটামুটি সাইজের ছোট বড় গাড়ি চলা চল করে, আশা করি বোঝাতে পেরেছি, যাইহোক তখন ওইসব রাস্তাগুলো তৈরী হত তখন আগের রাস্তা খুঁড়ে, ঝামা ইট পেতে রোলিং করতো, তারপর বিটুমিন এর একটা গ্রেড দিত রোলিং হতো এবং এরপর আরেকটা ফাইনাল লেয়ার ফেলে রোলিং করতো, এটা ছিল পদ্ধতি, তাতে অনেকদিন টিকত।। কিন্তু এখন যেটা করে,  আগে যেটা ছিল ওর ওপরেই ফাইনাল লেয়ার টা মেরে রোলিং করে চলেযায়, তাতে হলো কি, ১, রাস্তা দিন দিন অযথা উঁচু হচ্ছে ফলে বাড়িগুলো নিচু হয়ে যাচ্ছে, ২, ওই লেয়ারটা একবছরও টেকে না, বৃষ্টি হওয়ার আগেই নষ্ট হয়ে যায়, ৩, আর ম্যানহোলে (পিট) গুলো দিন দিন নিচু হয়ে যাচ্ছে।। মানুষ কিছু বলেও না আর বোঝার চেষ্টা করে না, হচ্ছে হয়ে যাক, আর বললেই রাজনীতির দাদারা এগিয়ে আসে। সরকারের উচিত এগুলো সঠিক পদ্ধতি মেনে করা।। জয় হিন্দ 🙏

বৃক্ষ নিধন বন্ধ হোক।।

আমার অফিসটা স্থিত কলকাতার শেক্সপিয়ার সরণিতে, আমি কলামন্দির থেকে সোজা বিড়লা প্লানেটরিয়ামের দিকে হেঁটে যাই, যদিও অতটা যাই না তার আগেই আমার গন্তব্য শেষ হয়ে যায়, তা সেখানে য...

আমার প্রথম ব্লগ।।

ব্লগে এটা আমার প্রথম লেখা, এখন অনেকে ব্লগিং করছে তাই আমারও ইচ্ছে হল যে আমার কিছু মনের কথা এবং আমার বিভিন্ন অভিজ্ঞতা ইত্যাদি আরো কিছু যেগুলো আমার সবার কাছে প্রকাশ করার দরকার এবং তাতে যদি কারো কোনো ভাবে উপকার অথবা বন্ধ চোখ খুলতে সাহায্য হয়, তাহলে খুব খুশি হব।। যাই হোক আমি একজন কলকাতা বাসী সাধারণ নাগরিক, তাই ভুলত্রুটি হলে মার্জনা করবেন।।  ধন্যবাদ 🙏