বৃক্ষ নিধন বন্ধ হোক।।
আমার অফিসটা স্থিত কলকাতার শেক্সপিয়ার সরণিতে, আমি কলামন্দির থেকে সোজা বিড়লা প্লানেটরিয়ামের দিকে হেঁটে যাই, যদিও অতটা যাই না তার আগেই আমার গন্তব্য শেষ হয়ে যায়, তা সেখানে যেতে ডান দিকে একটা বেসকারী ব্যাংক পরে, সেখানে ফুটপাতের উপরে অনেক পুরোনো গাছ আছে তারমধ্যে একটা গাছ একটু বেঁকে ছিল সেটাকোন অসুবিধে করতো না, কিন্তু না জানি কেন জল জ্যান্ত গাছটাকে রাতারাতি কেটে ফেলল, তারপর ভিক্টরিয়া নামে একটা কমার্সিয়াল বিল্ডিং এর সামনে ওদের বাউন্ডারির ভিতর ঠিক রাস্তার ধারে একটা বিশাল পুরোনো কৃষ্ণচূড়া ছিল সেটাও কোনো অসুবিধে করছিলো না, তারপরও রাতারাতি কেটে ফেললো, কয়েক মাসের মধ্যে অমন বড় দুটো গাছ কেটে ফেলল, আর প্রশাসন কিছুই জানেনা, পরিবেশবিদরা এখন কিছুই দেখলো না।
জানিনা এভাবে আর কতদিন, এখনো সময় আছে সচেতন হওয়ার, তবে এর বেশি সময় নেই।।
ধন্যবাদ 🙏
Comments
Post a Comment